বীরগঞ্জ পৌরসভার বিভিন্ন জায়গায় রাস্তা বা ড্রেনের উপর ব্যক্তিগত ব্যবসা পরিচালনা করার জন্য অথবা নিজেদের বাসা বাড়ির জন্য সিড়ি তৈরি করে যারা যারা ব্যবহার করে আসছেন তাদের প্রতি আহ্বান করা হইলো যে তারা নিজ উদ্যোগে অতি দ্রুত সেই সকল ব্যবসা প্রতিষ্ঠানের বা বাসা বাড়ির সিড়ি সহ অন্যান্য জিনিস অপসারণ করে ফেলবেন। অন্যথায় অত্র পৌরসভার সন্মানিত পৌর প্রশাসক মোবাইল কোর্ট পরিচালনা করার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে। তাই সকলের প্রতি আহ্বান আপনারা যারা অত্র পৌরসভার রাস্তা বা ড্রেনে নিজের ব্যবসা অথবা ব্যক্তিগত কাজের জন্য জনসাধারণের অসুবিধা সৃষ্টি করছেন অতি দ্রুত তা অপসারণ করে ফেলবেন। প্রচারেঃ বীরগঞ্জ পৌরসভা।
