cropped-logo.jpg

Birganj Municipality

বীরগঞ্জ পৌরসভা

Eng

Es

It

Sp

খবর আপডেটঃ

বাংলা ১৪৩৩ সনের জন্য হাট-বাজার ও অন্যান্য মহাল এর ইজারা বিজ্ঞপ্তি-বাংলা ১৪৩৩ সনের জন্য হাট-বাজার ও অন্যান্য মহাল এর ইজারা বিজ্ঞপ্তি-বীরগঞ্জ পৌরসভার কাঁচামাল আড়ৎ নব-নির্মিত ০৩(তিন)টি দোকান ঘরের বরাদ্দ বিজ্ঞপ্তি-বীরগঞ্জ পৌরসভার কাঁচামাল আড়ৎ নব-নির্মিত ০৩(তিন)টি দোকান ঘরের বরাদ্দ বিজ্ঞপ্তি-ই- টেন্ডার নোটিশ-ঠিকাদার তালিকাভূক্তি নবায়ন বিজ্ঞপ্তি-ঠিকাদার তালিকাভূক্তি নবায়ন বিজ্ঞপ্তি-১২ই রবিউল আওয়াল ১৪৪৬ হিজরী পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল।-১২ই রবিউল আওয়াল ১৪৪৬ হিজরী পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল।-বীরগঞ্জ পৌরসভার নিয়মিত কার্যক্রম এর অংশ হিসেবে অত্র পৌরসভার ০৯ টি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দৈনিক ময়লা-আবর্জনা পরিষ্কার করন কাজ চলমান।

এক নজরে বীরগঞ্জ পৌরসভা

বীরগঞ্জ পৌরসভা সৃষ্টির পটভূমি/ইতিকথাঃ

দিনাজপুর জেলার উত্তরে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক সংলগ্ন বীরগঞ্জ উপজেলা ১১(এগার)টি ইউনিয়ন নিয়ে গঠিত একটি বড় উপজেলা। এ উপজেলা সদরের ০৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদের ০৪টি মৌজার আংশিক এলাকা ৬.৩০বর্গ কি.মি. আয়তনে তৎকালিন মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক আব্দুল্লাহ -আল -কাফী মহোদয়ের পৃষ্টপোষকতায় এবং বীরগঞ্জের গণ্যমান্য ব্যক্তি ও সূধিজনের সার্বিক সহযোগিতায় ১৫জুন,২০০২খ্রিঃ তারিখে বীরগঞ্জ পৌরসভা স্থাপিত হয় এবং ইহার পদযাত্রা । 

পৌরসভার কার্যক্রমঃ

জনাব এস এম আশরাফুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, বীরগঞ্জ, দিনাজপুর বীরগঞ্জ পৌরসভার প্রথম পৌর প্রশাসক হিসেবে গত ২৩/০৬/২০০২ইং তারিখে দায়িত্ব গ্রহন করেন এবং তাঁকে সহযোগিতা করার জন্য ০৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদ এর ৪জন সদস্যকে নিয়োজিত করেন। তিনি ৩১/১২/২০০২ইং তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন। অতঃপর সরকারী সিদ্ধান্ত মোতাবেক জনাব মাওলানা মুঃ হানিফ গত ০১/০১/২০০৩খ্রিঃ পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেন। তিনি দায়িত্বভার গহনের পর গত ১৭/০৫/২০০৩ খ্রিঃ তারিখ প্রথম ০৮টি পদে ০৮জন কর্মচারী নিয়োগ প্রদান করে ০৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ০১টি রুমে অস্থায়ী ভাবে পৌরসভার কার্যালয় হিসেবে অফিসিয়াল কার্যক্রম আরম্ভ করেন। পরবর্তীতে অফিসিয়াল কাজকর্ম সম্পাদনে বিঘ্ন ঘটায় এবং জনগণ তাদের কাঙ্খিত সেবা হতে বঞ্চিত হওয়ার কারণে প্রশাসনিক প্রয়োজনে ০১/০৭/২০০৩খ্রিঃ তারিখে পৌরসভার ০৪নং ওয়ার্ডে জনাব মোঃ রুস্তম আলীর বাড়ী ভাড়া হিসেবে গ্রহন করতঃ অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করা হয়। পৌরসভার স্থায়ী রাজস্বের খাত সৃষ্টির লক্ষ্যে একমাত্র বীরগঞ্জ হাটটি সরকারী নীতিমালার আলোকে একুইজিশন করতঃ পৌরসভার নামে ক্রয় করা হয়। সরকারী অনুদানের পাশাপাশি স্থানীয় রাজস্ব তহবিলের অর্থ দ্বারা অসংখ্য কাঁচা পাকা রাস্তা-ঘাট, কালভার্ট ও ড্রেন নির্মাণ করা হয়। নাগরিক সেবা নিশ্চিত এর পাশাপাশি পৌরসভার সম্মানিত পৌরবাসী হোল্ডিং করসহ অন্যান্য পৌর কর নিয়মিতভাবে পরিশোধ করায় রাজস্ব আয় বৃদ্ধি পায় এবং পৌরসভার শ্রেণী উন্নীত করনের শর্ত পূরন হওয়ায় স্থানীয় সরকার বিভাগের সরকারী নীতিমালা অনুযায়ী ১১সেপ্টেম্বর’২০০৬খ্রিঃ তারিখে সরকার বীরগঞ্জ পৌরসভা’কে গ’শ্রেণীর পৌরসভা হতে খ’শ্রেণীতে উন্নীত করেন। এ সময়ে শতভাগ জন্ম নিবন্ধন ও স্যানিটেশন কার্যক্রম সম্পন্ন করা হয়।

পরবর্তীতে সরকারী সিদ্ধান্তের আলোকে ১৯নভেঃ,২০০৬খ্রিঃ তারিখে জনাব মাওলানা মুঃ হানিফ, প্রশাসকের দায়িত্ব জনাব মোঃ আঃ মান্নান, উপজেলা নির্বাহী অফিসার, বীরগঞ্জ, দিনাজপুর এর নিকট হস্তান্তর করেন এবং ৩০নভেঃ,২০০৬খ্রিঃ তারিখ হতে ৯মে,২০০৭খ্রিঃ তারিখ পর্যন্ত জনাব তুলশী রঞ্জন সাহা, উপজেলা নির্বাহী অফিসার, বীরগঞ্জ, দিনাজপুর পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেন ।

জনাব মোঃ হাসান মারুফ, উপজেলা নির্বাহী অফিসার, বীরগঞ্জ, দিনাজপুর ৯মে,২০০৭খ্রিঃ তারিখ হতে ১৪ফেব্রুয়ারী,২০১১খ্রিঃ তারিখ পর্যন্ত পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেন। তাঁর দায়িত্ব কালীন সময়ে পৌরসভার উল্লেখ যোগ্য উন্নয়ন সাধিত হয়। এসব উন্নয়ন কার্যক্রমের মধ্যে পৌর ভবনের জমি ক্রয় ও পৌর ভবন নির্মাণ, পৌরসভার যানবাহনের মধ্যে সরকার হতে রোড রোলার ও গার্বেজ ট্রাক প্রাপ্তি এবং অনেক কাঁচা পাকা রাস্তা ঘাট ও পানি নিস্কাশনের ড্রেন নির্মাণ করা হয়। তিনি পৌরসভার মধ্যে অবস্থিত সরকারী, বে-সরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বে-সরকারী/ব্যক্তি মালিকানাধীন বসত বাড়ির তথ্য সংগ্রহ ও কর নির্ধারণ এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ০৬জন নিয়মিত কর্মচারী নিয়োগ প্রদান করেন। ইহা ছাড়া তিনি পৌর এলাকাকে পরিস্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার জন্য ঝাঁড়ুদার দ্বারা শহর পরিস্কারের ব্যবস্থা গ্রহন করেন।

গত ১২/০১/২০১১ইং তারিখে পৌরসভার আনুষ্ঠানিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে নতুন পৌর পরিষদ গঠিত হয় এবং বিগত ১৪/০২/২০১১ইং তারিখে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হাসান মারুফ বর্তমান পৌর মেয়র জনাব মোহাম্মদ হানিফ এর নিকট দায়িত্বভার হস্তান্তর করেন ও নতুন পৌর পরিষদের কার্যক্রম আরম্ভ হয়। বর্তমান পৌর পরিষদ এ অল্প সময়ের মধ্যে বেশ কিছু অত্যাবশ্যকীয় ও গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম সম্পাদনের পদক্ষেপ গ্রহন করেন। এ সব কার্যক্রমের মধ্যে পৌর এলাকার পানি নিস্কাশনের জন্য মাস্টার নির্মাণ( চলমান ), কাঁচা মাল আড়ৎ স্থাপন, সড়ক বাতির ব্যবস্থা করন( বাস্তবায়নাধীন ) ও বেশ কিছু ছোট ছোট রাস্তা-ঘাট নির্মাণ, কাঁচা মাল আড়ৎ ব্যবসায়ীদের দোকান ঘর/সেড নির্মাণ, কালভার্ট নির্মাণ, গণ-শৌচাগার নির্মাণ  এবং রাজস্ব ও উন্নয়ন খাতের অর্থ মাস্টার ড্রেন/প্রাথমিক ড্রেন নির্মাণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

Over three years
in the ruling

Save the Children believes every child deserves a future. In the U.S. and around the world, we give children a healthy start in life the Chief may also be involved in fire prevention.

03

Super power Administration

On top of our attention to Politician and service is a commitment to excellence all qualities admire.

200 years of city history

In 1985, WinShape Camps launched life-changing summers with our very overnight camp.

Famous for lovly city spots

That early experience set the stage for how we do camps today creating fun and faithful places.

আমাদের কাউন্সিলরগণ

দেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রশাসক হিসাবে সিটি কাউন্সিলের আসল ভুমিকা রয়েছে।

Discover our lovely and
vibrant city

Experience the Tradition, Great and the Natural Beauty of the City

পৌরসভা রোড, বীরগঞ্জ, দিনাজপুর – ৫২২০

রবি – বৃহস্পতিবার ৯.০০ am – ৪.০০ pm

পৌরসভা নিউজ ও আপডেট

সর্বশেষ বীরগঞ্জ পৌরসভার খবর, নিবন্ধ, এবং সংস্থান, প্রতি মাসে সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।

আমাদের সাথেঃ

বীরগঞ্জ পৌরসভা © ২০২৩, সর্বস্বত্ব সংরক্ষিত