বীরগঞ্জ পৌরসভার তথ্য ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন অত্র পৌরসভার সন্মানিত মেয়র মহোদয় মোঃ মোশারফ হোসেন এবং উক্ত কমিটির সভাপতি সংরক্ষিত আসনের কাউন্সিলর মোছাঃ নার্গিস বেগম কেয়া।
এছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র পৌরসভার সাধারণ আসনের কাউন্সিলর মোঃ আব্দুল আহাদ, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ আল হাবীব মামুন, মোঃ মুক্তার হোসেন, বনমালী রায় মোঃ তাইজউদ্দীন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর মোছাঃ রহিমা বেগম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ শফিকুল আলম।
